শিক্ষা- কবিতা। ডিগ্রি প্রকৃত শিক্ষার মাপকাটি নয়।
শিক্ষা
বিদ্যালয়ের পাঠ্যসূচিতে যেসব অন্তর্ভুক্ত
আজ,
তার কিছুই জীবন যুদ্ধে দেয় না কোনো কাজ
৷
পাঠ্যবই মুখস্থ করে উত্তীর্ন হয় একাধিক
পরীক্ষা,
কর্ণের মতো ভুলে যায় কার্যক্ষেত্রে অধীত
শিক্ষা ৷
শিক্ষা অর্থে জীবনে বাঁচার লড়াই করতে শেখায়,
সততা আদর্শ নীতি শিখে চরিত্রবান হওয়া যায়
৷
ক্ষমতাকে বাইরে আনা যা সবার অন্তরে আছে,
সেই দক্ষতা কাজে লাগিয়ে জীবন যুদ্ধে বাঁচে
৷
প্রতিকুলতাকে মানিয়ে নেওয়া শিক্ষার এক অঙ্গ,
দুঃসময়ের পরিস্থিতিতে রণে যেন না দেয় ভঙ্গ
৷
সুসাস্থ্যেরও সুমনের অধিকারী যেভাবে হওয়া
যায়,
শিক্ষা মানুষকে মনুষ্যত্বের অধিকারী করায়
৷
শিক্ষা জীবনে অজ্ঞতা দুর করে আলোক ছড়ায়,
অসময়ে বিপদে প্রতিরোধের কৌশল শেখায় ৷
জীবন ও জীবিকাকে সুরক্ষিত করা বিদ্যারই
দান,
পুঁথিগত বিদ্যা হৃদয়ঙ্গম ছাড়া যে ডিগ্রীর
অর্জন ৷
সেই ডিগ্রীতে হম্বিতন্বি এবং গর্বে বুক
যায় ভরে,
নৈতিকতা নেই বা থাক, বিদ্যা বোঝাই ডিগ্রির
বাহারে ৷
সুযোগ পেলে ডাকাতি করে মানুষের রক্ত চুষে
খায়,
তামেদারী করে নেতাদের ভক্ত হয়ে দিন কাটায়।
দেশের কিংবা সমাজের এ ডিগ্রী কাজ দেয় না
কিছু,
চাকরীর জন্য তারা পড়ে, দৌড়ায় টাকার পিছু
পিছু ৷
স্কুলে পাঠ্যসূচীতে এমন বিষয়গুলো অন্তর্ভুত
চাই,
সমাজে ও জীবনে যে বিদ্যা প্রয়োগ করা যাবেই
৷
বিদ্যেবোঝাই বাবুমশায় যদি সাঁতার না জানেন,
তুফানভরা নদী বক্ষে ডুবে নিজের প্রান দেবেন
৷৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন