পোস্টগুলি

আদর্শ বৈষ্ণব কে লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
  গৌর ভক্ত আমাদের গ্রামে রামদাস নামে ছিলেন এক বৈষ্ণব , সাধন ভজনে হরি সংকীর্ত্তনে বিলান তিনি সৌরভ I অমায়িক তিনি অতি জ্ঞানী গুণী মনে নাই অহঙ্কার , অতি ভোরে উঠে স্নান করি ঘাটে গাঁথেন ফুলের হার I অর্ধাঙ্গিনী তাঁর ভোগ রাধিবার করে যান আয়োজন, দোঁহে মিলে তারা অন্ন পসরা পুজো হয় সমাপন I প্রসাদের তরে যারা আসে ঘরে বিমুখ কেহ না হন , অতি ভক্তি ভরে প্রসাদ বিতরে ধন্য ধন্য সবে কন I সন্ধ্যার সময় সংকীর্ত্তন হয় শ্রীমৎভাগবৎ পাঠ , ধর্ম প্রাণ জন সবে জড়ো হন গৃহ হয় জমজমাট I সারা দেশ হতে নিমন্ত্রন আসে নিমাইকে নিয়ে যান , হরি মহোৎসব দেন দোঁহে যোগ চলে মহাধুমধাম I মনে নেই দ্বেষ, হিংসা ঈর্ষা ক্লেশ সকলে হরির অংশ , লোভ নেই মনে ইচ্ছা নেই ধনে ধর্মে হন না ভ্রংশ I অতি উপকারী নেই বাহাদুরি করুণার অবতার , ষড়রিপু   জয়ী   অতীব বিনয়ী করেন মিত আহার I সর্ব জীবে দয়া   মোহ হীন কায়া সম্মানের নেই আশা , তাঁরা মিলে দোঁহে পুত্রবৎ স্নেহে গৌরকে সেবার নেশা I মধু আচরন মধুর ভাষন মনে নেই কোনো পাপ , কিবা যে পেলেন কিবা না পেলেন নেই কোনো সন্তাপ I হরি শরণাগত থকেন নিয়ত সত্য পথেই চলেন , ...