জ্ঞানালোক জ্ঞান জগতে এক রহস্যময় বিষয় কতকিছু জানার আছে জানার নেই সময় জ্ঞানের সাগর থেকে দুরূহ রত্ন তুলে আনা সাগরে ভুবা আর মাণিক্য তোলা একই না পুস্তকে লেখা বিদ্যা আর পরের হাতে সম্পদ সময়ে কাজে লাগে না দুইটিই সমান আপদ অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছেন এ ধরাতে কর্ণের মতো বিদ্যা পারেন না প্রয়োগ করতে বিদ্যার অপ্রয়োগ করলে কিবাই তার পূণ্য বিদ্যা পেটে গজ গজ কিন্তু প্রজ্ঞা তার শূণ্য সেই বিদ্যা অন্ধের সামনে আয়নার সমান প্রজ্ঞা ব্যতিত বিদ্যা কভু করে না কিছু দান এক কচ্ছপের জ্ঞান লাভ করার ইচ্ছা হলো সে পৃথিবীর সমস্ত জ্ঞান সংগ্রহ করে নিল জ্ঞান এক ফাঁকা লাউরের মধ্যে করলো জমা তার মাথার মধ্যে এক দুশ্চিন্তা বাঁধল দানা সে কতনা কষ্ট করে জ্ঞান অর্জন করলো যদি চুরি হয়ে যায় তার এই সম্পদ অমূল্য লাউকে বড়গাছের মগডালে রাখবে ভাবলো সে লাউকে পেটে বেঁধে গাছে উঠতে গেল পেটে লাউ থাকায় কচ্ছপ নীচে গেল পড়ে সমস্ত জ্ঞান ছড়িয়ে গেল কচ্ছপ গেল মরে কচ্ছপের বিদ্যা থাকলেও ছি...