গান্ধর্ব বিবাহ
= গান্ধর্ব বিবাহ = মনুস্মৃতি সহ ধর্মশাস্ত্রে সনাতন ধর্মে বিবাহের আট প্রকারের উল্লেখ আছে। ব্রহ্ম, দৈব, অর্সা, প্রজাপত্য, অসুর, গান্ধর্ব, রাক্ষস ও পৈসাচ। পুরাকাল থেকে হিন্দু সমাজে প্রজাপত্য মতে বিবাহ অনুষ্টিত হয়ে চলেছে । ধীরে ধীরে বর্ত্তমানে সব সমাজে গান্ধর্ব বিবাহই বেড়ে চলেছে। এই বিবাহ প্রেমের মাধ্যমে ছেলে মেয়ে নিজেরা বিবাহ করে। মহাভারতেও গান্ধর্ব বিবাহও দেখা যায়। রাজা দুষ্মন্ত ও শকুন্তলা পরস্পরের প্রেমে আবদ্ধ হয়ে, কণ্ব মুনির আশ্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ঋষি বিশ্বামিত্রের ঔরসে অপ্সরা মেনকার গর্ভে শকুন্তলার জন্ম হয়। পুরু রাজবংশের রাজা দুষ্মন্তের দেখা হয় তপস্বী শকুন্তলার সাথে, যেখানে তারা প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়েন।শকুন্তলা ও দুষ্মন্তের মধ্যে "গন্ধর্ব" নামে একটি অনুষ্ঠানে, প্রকৃতির সা...