কানীন (কর্ণ ছিলেন কানীন)
= কানীন = মহাভারতে আমরা কানীন সন্তানের সন্ধান পাই। অবিবাহিত বা কুমারী মাতার গর্ভে জাত সন্তানকে কানীন বলে। মহাভারতের দুটি চরিত্র সবচেয়ে বেশী পরিচিত ও আলোচিত। মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ণ বা বেদব্যাস বা সংক্ষেপে ব্যাস একজন ঋষি ছিলেন। ইনি বশিষ্ঠের প্রপৌত্র , শক্তির পৌত্র , পরাশরের পুত্র এবং শুকদেবের পিতা। বেদব্যাসের মা ছিলেন সত্যবতী, রাজা শান্তনুর ২য় স্ত্রী। পুরুবংশের রাজা উপরিচর বসুর স্খলিত শুক্র ব্রহ্মশাপে মৎসী রূপিণী অপ্সরা, অদ্রিকা নামে খেয়ে গর্ভবতী হন , এবং দশ মাস পরে ধীবরের জালে ধরা পড়েন। মৎসীর উদরে এক পুত্র ও কন্যা পেয়ে ধীবর রাজা উ পরিচরের কাছে যায় এবং অপ্সরাও শাপমুক্ত হয় । উপরিচর পুত্রকে গ্রহণ করেন ও কন্যাকে ধীবর...