শিক্ষা- কবিতা। ডিগ্রি প্রকৃত শিক্ষার মাপকাটি নয়।
শিক্ষা বিদ্যালয়ের পাঠ্যসূচিতে যেসব অন্তর্ভুক্ত আজ, তার কিছুই জীবন যুদ্ধে দেয় না কোনো কাজ ৷ পাঠ্যবই মুখস্থ করে উত্তীর্ন হয় একাধিক পরীক্ষা, কর্ণের মতো ভুলে যায় কার্যক্ষেত্রে অধীত শিক্ষা ৷ শিক্ষা অর্থে জীবনে বাঁচার লড়াই করতে শেখায়, সততা আদর্শ নীতি শিখে চরিত্রবান হওয়া যায় ৷ ক্ষমতাকে বাইরে আনা যা সবার অন্তরে আছে, সেই দক্ষতা কাজে লাগিয়ে জীবন যুদ্ধে বাঁচে ৷ প্রতিকুলতাকে মানিয়ে নেওয়া শিক্ষার এক অঙ্গ, দুঃসময়ের পরিস্থিতিতে রণে যেন না দেয় ভঙ্গ ৷ সুসাস্থ্যেরও সুমনের অধিকারী যেভাবে হওয়া যায়, শিক্ষা মানুষকে মনুষ্যত্বের অধিকারী করায় ৷ শিক্ষা জীবনে অজ্ঞতা দুর করে আলোক ছড়ায়, ...