অধর্ম
মহাভারতের
কথা অমৃত সমান
যুগে
যুগে ঘটছে তার প্রতিফলন
মহাভারতে
শিক্ষা “যথা ধর্ম তথা জয়”
অধর্মীদের
নিশ্চিত হবেই পরাজয়
মহাভারতে
যেসব ঘটনা আছে বর্ণন
সে
ঘটনা কালে কালে হয় পুনর্ঘটন
ঈর্ষান্বিত
যুবরাজ যায় অধর্মের পথে
পান্ডব
বিনাশ হেতু গেলেন বিপথে
দুর্যোধনের
বিষে ভীম অজ্ঞান হলে
নদীর
জলে তাকে দেওয়া হয় ফেলে
নাগেদের
দ্বারা উদ্ধার হওয়ার পর
তাদের
পানীয় খেয়ে হলেন শক্তিধর
জতুগৃহে
পান্ডবদের হত্যার তরে
দলদাস
পুরোচন আগুন দেয় ঘরে
বিদুরের
সহায়তায় তারা রক্ষা পায়
যুধিষ্ঠির
আমন্ত্রিত হন পাশা খেলায়
ধূর্ত
শকুনির ষড়যন্ত্রে তিনি হারেন
যুবরাজ
দুঃশসানে আদেশ করেন
চুলের
মুঠি ধরে দ্রোপদীকে আনেন
নারীর
অপমান করে তার বস্ত্রহরনে
যুদ্ধতে
কৌরবদল জালিয়াতি ধরে
নানা
বেআইনি অস্ত্র ব্যবহার করে
রেহাই
দেয়নি শিশু এবং মহিলাদের
সদর্পে
যুদ্ধের রীতি নীতি ভঙ্গ করে
সপ্তরথী
ঘিরে ধরে অভিমন্যু মারে
রাতের
অন্ধাকারে হত্যা করে তাদের
কৌশলে
যুদ্ধ জয়ের চেষ্টা করে যায়
প্রতিপক্ষকে
স্বীকৃতি দিতে নাহি চায়
চৌদিকে চাটুকার,স্বার্থান্ধ,স্তাবক ঘেরা;
তাদের খোসামদে যুবরাজ আত্মহারা
যারা
বিজ্ঞ ব্যাক্তি কৌরবদলে ছিলেন
তারা
পরাশ্রয়ী তাই প্রতিবাদ না করেন
দর্প,
গর্ব এবৎ নিজ স্বার্থরক্ষার তরে
যারা
অনৈতিক ও অন্যায় পথ ধরে
বিনাশ
হবেই তাদের জানহ নিশ্চিত
অধর্মী
প্রথমে ভোগ করে সুনিশ্চিত
মেঘেঢাকা
ভাষ্কর থাকে না লুক্কায়িত
একদা
প্রভাকর নিশ্চয় হবে প্রকাশিত।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন