পোস্টগুলি

কবিতা। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
পরকীয়া প্রেমের ফাঁদ পাতা আছে এ ভূবনে স্তব্ধ হয় না কোনো বাঁধনে বা শাসনে ঈশ্বরের সকল সৃষ্টিই প্রেমময় মানুষের প্রেম বিশ্ব করেছে জয় প্রেম মানুষকে দেয় মানষিক ঐশ্বর্য প্রেম প্রীতি ভালোবাসাই আনে মাধুর্য সকলেই শৃন্যতার মধ্যে খোঁজে পূর্ণতা প্রেমই এনে দেয় সেই অনাস্বাদিত মধুরতা পালটে দেয় মানুষের স্বভাব আচরণ সৃজনশীলতা কর্মক্ষমতা হয় সঞ্চরণ প্রেম শ্বাশ্বত, চিরন্তন, মানে না বাধা, বৈষম্য চুম্বকের মতো আকর্ষক নেশার মতো অদম্য আদম ও ইভ নিষিদ্ধ ফল যবে খেয়েছে সেই হতে কালের স্রোতে প্রেম ভেসে চলছে প্রেম ভোগে পরিনত হলে আসে অভিশাপ এই পাপেই বারে বারে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধের উত্তাপ কত প্রান দিল বলিদান যুগে যুগে প্রেমের যূপকাষ্ঠে কত প্রেমিকের জ্বালা যন্ত্রনা লেখা থাকে তাদের অদৃষ্টে কামনার আগুনে পুড়ে মরছে শুদ্ধ প্রেমের ধুপ মদনের বানে কাম প্রথমে ধরে প্রেমের রূপ কাম তো প্রেম নয় বৈষ্ণব সাহিত্যে যায় দেখা এই সাহিত্যে প্রেম পাঁচ প্রকারের ও আছে এর শাখা সান্ত, দাস্য, বাৎসল্য, মধুর ও সখ্য পাঁচের মধ্যে ‘মধুর’ প্রেম শ্রেষ্ঠ ও মুখ্য এই প্রেমেই আছে আদি রসের আর্কষন চরমানন্দ অবস্থার অনাস্বাদিত আস্বাদন যৌবনে এ প্রেম আসে নি জীব...
ছবি
  গৌর ভক্ত আমাদের গ্রামে রামদাস নামে ছিলেন এক বৈষ্ণব , সাধন ভজনে হরি সংকীর্ত্তনে বিলান তিনি সৌরভ I অমায়িক তিনি অতি জ্ঞানী গুণী মনে নাই অহঙ্কার , অতি ভোরে উঠে স্নান করি ঘাটে গাঁথেন ফুলের হার I অর্ধাঙ্গিনী তাঁর ভোগ রাধিবার করে যান আয়োজন, দোঁহে মিলে তারা অন্ন পসরা পুজো হয় সমাপন I প্রসাদের তরে যারা আসে ঘরে বিমুখ কেহ না হন , অতি ভক্তি ভরে প্রসাদ বিতরে ধন্য ধন্য সবে কন I সন্ধ্যার সময় সংকীর্ত্তন হয় শ্রীমৎভাগবৎ পাঠ , ধর্ম প্রাণ জন সবে জড়ো হন গৃহ হয় জমজমাট I সারা দেশ হতে নিমন্ত্রন আসে নিমাইকে নিয়ে যান , হরি মহোৎসব দেন দোঁহে যোগ চলে মহাধুমধাম I মনে নেই দ্বেষ, হিংসা ঈর্ষা ক্লেশ সকলে হরির অংশ , লোভ নেই মনে ইচ্ছা নেই ধনে ধর্মে হন না ভ্রংশ I অতি উপকারী নেই বাহাদুরি করুণার অবতার , ষড়রিপু   জয়ী   অতীব বিনয়ী করেন মিত আহার I সর্ব জীবে দয়া   মোহ হীন কায়া সম্মানের নেই আশা , তাঁরা মিলে দোঁহে পুত্রবৎ স্নেহে গৌরকে সেবার নেশা I মধু আচরন মধুর ভাষন মনে নেই কোনো পাপ , কিবা যে পেলেন কিবা না পেলেন নেই কোনো সন্তাপ I হরি শরণাগত থকেন নিয়ত সত্য পথেই চলেন , ...