সভ্যতার কবর- কবিতা- বিশ্ব মৃত্য-বিভীষিকায় মেতেছে। চারদিকে ধ্বংস। স্বার্থের নিষ্ঠুর দ্বন্দ্ব।
নেতায়
নেতায় যুদ্ধ করে, সম্পদ হারায় ধোঁয়ার আঁধারে,
সাধারণ মানুষ পুড়ে মরে। গভীর
রক্তাক্ত খত দেহ ঘিরে।
বাতাসে
ভাসে বারুদের গন্ধ, না হতে
স্বর্গীয় ফুল প্রস্ফুটিত
ছড়িয়ে আছে সর্বত্র দেহ-দগ্ধ। গণকবরে রাখা হয় চির শায়িত।
ব্রহ্মাস্ত্র,
একাঘ্নী, ও আগ্নেয়াস্ত্র,
আগুন ছুটছে,
সভ্যতা সন্ত্রস্ত।
বাসুকী মুখে হিংসাগরল ঝরছে,
আধিপত্য
কুটিল দ্বন্দ্ব ফুটেছে।
মহাদেব এখন
গভীর ধ্যানে মগ্ন,
হলাহল কণ্ঠে ধরে নেই কারো যত্ন।
একদিন ভোলনাথ নিশ্চয় জাগবে
বিষ কণ্ঠে ধরলে বিশ্ব শান্ত হবে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন