হলুদ পাখি- কবিতা- কবিতার লাইল দিয়ে ছবি তৈরি- বাংলা সাহিত্যে প্রথম সূচনা।
ও গো
হলুদ পাখি
করছ ডাকাডাকি
ডাক তাকে তাই
ও পাখি জান না
চিরদিন কেউ থাকেনা
দিয়েছে তোমার মনে বড় যাতনা
পালিয়েই গেছে করে তোমায় ছলনা
কে বা জানে কোথায় গিয়ে ঘর বেঁধেছে
এতদিনের ভালোবাসা এক নিমেষে গেছে
এ দুনিয়া তুমি ভেবেছিলে কতই না ভালো
ভেতরটা তো দেখ নি কতনা নিকষ কালো
গাছের
ডালে সকাল বিকাল করতে মধুর গান
ছেড়ে গেছে, তাই, তোমার হয়েছে এত অভিমান
জীবন এত
ঠুনকো নয়,, লড়তে হবে, না করে ভয়
হার হলে ভেঙে গেলে, হবে না তোমার জয়
গাছে আছে ফল, নদীতে জল
চিন্তা কি আর আছে বল
ঈশ্বরের গান কর
মনে
শক্তি ধর
হবে জয়।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন