মঙ্গল ঘট- কবিতা- কবিতার লাইন দিয়ে ছবি আঁকা যায় এই কবিতাই উদাহরণ।
ঔঁ মঙ্গলঘট ঔঁ
ওগো ভগবান করুণানিধান
তোমারে আমি করি সন্ধান
আছ হৃদয় মাঝারে
আছ অণুর অন্দরে
পাহাড়-পর্বত-সাগর-গভীরে
রবি-চন্দ্র-তারা-ছায়াপথ, ব্রহ্মান্ড পরে
সর্বত্র যদিও থাক নিজেকে লুকিয়ে রাখ
কি যে মায়া জান তুমি সদাই গোপনে থাক
নয়ন সম্মুখে রয়েছ তুমি দেখিতে পাই না আমি
দয়াময় হরি, দিব্য চক্ষু দাও, তোমায় বন্দনা করি স্বামী
দুনয়নে যেন তোমায় দেখতে পাই, মনস্কাম পূর্ণ করি
হে দীনবন্ধু, তোমার কিরণে প্রজ্জ্বলিত দিনমণি
সবখানেই উপস্থিতি, তুমিতো শক্তির খনি
ওগো দয়াল, তোমার লীলা বোঝা দায়
তব শক্তি ছাড়া সকলেই অসহায়
হে দয়াময়, প্রার্থনা করি আমি
মঙ্গল কর, হে স্বামী।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন