বিদ্যাসাগরের গল্প - কবিতা- ভূবন তার মাসির কান কামড়ে ছিল- তা থেকে কি শিক্ষা পাই?


 

ভূবনের গল্পটা মনে করাই সবারে,

মাসির কান কামড়ে শাস্তি দেয় তারে।

মাসির আশ্রয়ে ভূবন স্কুল থেকে ধীরে,  

চুরি করে আনত বই, খাতা, কলম ঘরে।

 

বড় হয়ে ভূবন হলো দুর্দান্ত এক চোর,

দিনে দিনে চুরি- টাকায় ভরে যায় ঘর।

মাসির ইশারায় নীরব উসকানি চলে

ভূবন ডাকাতি করছে অস্ত্র- বাহুবলে।

 

 

 

মাসির কী আনন্দ, গর্ব ও দম্ভের বাহার,

ঘরে ঢোকে টাকা, নিজেকে ভাবে অবতার।

গোলামদের কাজে ফাঁকি, মজায় যায় দিন,

লক্ষ্মণরা মরে-খোঁজ রাখে না কোনোদিন।

 

মৃতসঞ্জীবনী রস আনার যার ছিল দায়,

হনুমান খেয়ে খেয়ে পেটমোটা ঘুমায়।

রাবণ সিংহাসনে দম্ভ- দর্পে ভরে থাকে,  

রাম নাগপাশে বন্দি, ন্যায়ের কন্ঠ চাপে।

 

ভূবন যখন শাস্তির ভারে জর্জরিত হবে,

মাসির কান দুটি কামড়ে রক্তাক্ত করবে।

সেদিনটা দেখার জন্য সকলে মুখিয়ে থাকে-

কবে ঝরবে পাপ- রক্ত অহংকার- কর্ণ হতে?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বুদ্ধিজীবী - সকলে নিজেকে ভাবেন বুদ্ধিজীবী কিন্তু আসলে কে বুদ্ধিজীবী, কবিতাটি পড়ে জানুন।

কানীন (কর্ণ ছিলেন কানীন)