গৈরিক সন্ন্যাসী - কবিতা -বিবেক জাগ্রত কর। মন একাগ্র হলে সব সৎ কর্মে সফলতা আসবে।
জীবনে শান্তি চাহ পৃথিবীর সকল
মানব
শান্তির পথ সহজে পাওয়া সত্যি
অসম্ভব
অশান্ত সমুদ্রে বিবেকানন্দ
শান্ত এক দ্বীপ
মনের গভিরে গিয়ে জ্বালান প্রজ্ঞা-প্রদীপ
সর্বজীবে অদৃশ্য় থেকে ঈশ্বরের
প্রকাশ
জীব সেবা ভগবান সেবা, করে তমোনাশ
কর্মযোগেই পাওয়া যায় জীবন্মুক্তির
জ্ঞান
কর্মই ধর্ম, অস্থিত্ব রক্ষার
অমোঘ বিধান
যাঁর বাণীতে চেতনা ও বিবেক
হয় জাগ্রত
মনের সুপ্ত ক্ষমতা হয়ে ওঠে
প্রকাশিত
মানসিক শক্তি সূর্যকিরণের মতো
উজ্জ্বল
কেন্দ্রীভূত করলে পাওয়া যায়
অমিত বল
মানব এক, তাতে নেই কোনোই বিভেদ
সকলে ঈশ্বরের প্রকাশ, কিছু
নেই ভেদ
একগ্র মনে করলে কাজ পথের পাবে
রেশ
উপরে উঠতে হলে অহংকারকে কর
শেষ
হিংসা অন্যের চেয়ে নিজের করে
ক্ষতি
ঘৃণার চেয়ে প্রেম শক্তির বহু
গুণ জ্যোতি
অনাসক্ত হয়ে করলে কোনো কর্ম
নিয়ত
অসফল হলেও মনে থাকে না হতাশার
ক্ষত
তাঁর উদাত্ত আহ্বান আকাশে বাতাসে
ভাসে
সে বাণী ভারতের জল মাটি সদাই
প্রকাশে
“হে বীর সাহস অবলম্বন কর, সদর্পে বল
আমি ভারতবাসী,ভারতবাসী আমার ভাই”।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন