দ্রৌপদীর প্রতিজ্ঞা- কবিতা- মহাভারত অবলম্বনে সমাজ।

 


দ্রৌপদীর প্রতিজ্ঞা

সেই দ্বাপর যুগে তোমাকে বিবস্ত্র করেছিল যারা

এখনও বীরদর্পে সুযোগ স্বার্থ খুঁজে বেড়ায় তারা

দ্রৌপদী, তোমার সময়ে মহারাজা ছিলেন অন্ধ

অন্যায় অনাচার দেখতে পেতেন না রাজা স্নেহান্ধ

অমাত্যগন ভীষ্ম, দ্রোনাচার্য, কৃপাচার্য ও, বিদুর

নিশ্চূপ, মাথা নিচু করে বসে ভয়ে রাজপুত্রের

তারা রাজানুভোগী, উমেদার ও কৃপাপ্রার্থী

স্বার্থবাদীর দল, মুখে বড় বড় কথা,নাই জাগর্তি

অনেকের মাথায় ছিল রাজপুত্র দুর্যোধনের হাত

সকলে বেপরোয়া, নির্মম দুর্দমনীয় ও বাজ্জাত

রাজার আনুকুল্যে নির্ভয়ে করেছে হত্যা লুঠ ধর্ষন

শ্রীকৃষ্ণ আবির্ভাবের পরে হয়েছে তাদের বিসর্জন

ধৃতরাষ্ট্রের মতো অকর্মন্য শাসক এখনও আছে

তার আদেশে দুঃশাসনেরা কোমর বেঁধেছে কসে

আজ এরাই চালায় ব্যভিচার, বিভীষিকা হত্যালীলা

নিরীহ গরীর প্রজারা ভয়ে কুঁকুড়ে থাকে সারাবেলা

হাতে যৎসামান্য পেলে মাথা নিচু, চুপ করে থাকে

প্রতিবাদ করলে জতুগৃহ থেকে পারবে না পালাতে

রাজার অমাত্য সৈন্য সামন্তের একমাত্র লক্ষ্য লুঠ

                                                            সমর্থন আদায় বা দখল করতে জমি-বাড়ী-সম্পদ

                                                               পাকায় ঘোঁট রাজার অমাত্য,সৈন্য,সামন্ত             

শাসকের কর্তব্য প্রজাদের ন্যায় ও সুরক্ষা প্রদান

দুর্বল যারা অসহায় তারা, তাদের দুর্দশার সমাধান

 দ্রৌপদী,তোমার প্রতিজ্ঞা আজ হোক জাগরূক

নীরবতা ভেঙে গর্জে ওঠো. বুকে সাহস শক্তি জাগুক

সময় হলে ধরায় ভগবানের আবির্ভাব অবশ্যম্ভাবী

দুষ্টের দমন শিষ্টের পালনে পুনঃ ধরায় আসবে সিদ্ধি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বুদ্ধিজীবী - সকলে নিজেকে ভাবেন বুদ্ধিজীবী কিন্তু আসলে কে বুদ্ধিজীবী, কবিতাটি পড়ে জানুন।

কানীন (কর্ণ ছিলেন কানীন)