কবিতা "প্রগতি" এই কবিতায় নারীদের অবদমন থেকে জাগরণের কথা বলা হয়েছে।
প্রগতি
শুষ্ক বদন ছিন্ন বসন বইছে নীরব অধর ধরে
তোমায় ছেড়ে পালিয়েছে বর্বর একলা ঘরে
চক্ষু জল মোছো,ওঠ শিরদাঁড়া সোজা করে
একলা হাতে অস্ত্র ধর দুর্গার মত ধরনীর পরে
ধর্ষিতা হয়ে লুকিয়ে আছ কেন ঘরের কোনে?
চাবুক মার এই সমাজের গায়ে অম্লান বদনে
অঙ্গ স্পর্শে ধর্ষ হলে পুরুষও ধর্ষিত অঙ্গনে
দিবালোকে ঘুরে বেড়ায়,
শরম নেইকো মনে
অর্ধ-উলঙ্গ হয়ে বসে আছ কেন পথের ধারে
চোখের জল মোছো, আগুন ধরাও মনের ঘরে
সংঘবদ্ধ হয়ে যুদ্ধ কর, ছিনিয়ে নাও অধিকারে
তোমার জীবন তুমি বাঁচাও, চিনে নাও স্বার্থপরে
দুঃখ কেন হৃদয় গহীনে বঞ্চিত শিক্ষার সুযোগে
শিক্ষা আসে মন থেকে,প্রজ্ঞার সঠিক প্রয়োগে
প্রতিদিন স্ব-অধ্যয়ন করে একনিষ্ঠ মনোযোগে
বিদ্যালয় ডিগ্রি দোকান, শিক্ষিত নিজ উদ্যোগে।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন